সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
বিনোদন

সালমানকে এই জগতে সকলে ভুল বোঝে, আসল মনটা চেনে না: সুনীল শেট্টি

বিনোদন ডেস্ক: ভাল মানুষ হলেও কেউ তাঁকে বোঝে না! হাজার হাজার মানুষের উপকার করেও তাঁর বলিউডে ‘বদনাম’। মানুষ হিসাবে তিনি কেমন, সেটা কেউ বোঝে না। সালমান খান সম্পর্কে এমনই বক্তব্য সুনীল শেট্টির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন, পৃথিবীতে সালমান এমন একজন মানুষ, যাঁকে বেশির ভাগ মানুষ ভুল বোঝেন।

সুনীল শেট্টি বলেন, “আসলে সালমান কেমন, সেটা কেউ বোঝে না। আমার সঙ্গে ওর সম্পর্ক খুব ভাল। নিয়মিত ওর সঙ্গে দেখা হয় না ঠিকই। কিন্তু আমাদের দু’জনের মধ্যে অনেকটা ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে।” মানুষ হিসেবে সালমান যা যা কাজ করেন, তা অনেকের কাছেই অজানা বলে মত অভিনেতার।

চলতি বছরে মুক্তি পায় সালমানের ছবি ‘সিকান্দার’। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে প্রবল প্রত্যাশা ছিল। বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ে। কিন্তু ‘সিকান্দার’কে অসফল ভাবতে নারাজ সুনীল। তাঁর মতে যে ছবি ২০০ কোটি টাকার ব্যবসা করেছে তাকে অসফল বলা যায় না। সালমানের খানের ছবির বক্স অফিস সংগ্রহ ২০০ কোটি টাকা, এটা মানুষ মেনে নিতে পারে না। কারণ, ভাইজানের থেকে তাঁদের প্রত্যাশা আরও বেশি। কিন্তু অন্য অভিনেতাদের ছবির বক্স অফিস সংগ্রহ এই পরিমাণ হলে, তাকে সুপারহিট বলা হয়।

বহু দিন ধরে সালমান ও সুনীলের বন্ধুত্ব। সালমান খুব মন দিয়ে কাজ করেন। যেটুকু করেন, তা মন থেকেই করেন। সেটারই প্রতিফলন হয় ছবির পর্দায়, এমনই মত সুনীলের। ‘সিকান্দার’ প্রসঙ্গে তিনি বলেন, “এই বছরের সব ছবির বক্স অফিস সংগ্রহ দেখে নেবেন। অন্য সব ছবির থেকে ‘সিকান্দার’-এর বক্স অফিস সংগ্রহ অনেকটাই বেশি।”
সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

যে রোগে আক্রান্ত মিমি চক্রবর্তী

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

সেরা অভিনেতা শাকিব খান, অভিনেত্রী মেহজাবীন

এই সম্পর্কিত আরো

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত