সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের
রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 
 
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
 
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।
 
মনোনয়ন প্রাপ্তরা হলেন-সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, ডা. সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি।
 
এছাড়া সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন।
 
গত ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিন দিন সংসদ সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি। তিন দিনে প্রায় ১ হাজার ৩শ’টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯শ’টি মনোনয়নপত্র জমা পড়ে।
 
ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেন। পরে গত ১৭ ও ১৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
 
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হয়।  এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
 
দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন।
 
দলীয় সূত্র আরো জানা যায়, আবেদনগুলো থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেখান থেকে চূড়ান্ত তালিকা করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ এবং শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে মনোনয়ন বোর্ড।
 
গত বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।
 
মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
 
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোট ৩৬টি আসন পাচ্ছে।

এই সম্পর্কিত আরো

ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের