সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
বিনোদন

সেরা অভিনেতা শাকিব খান, অভিনেত্রী মেহজাবীন

বিনোদন ডেস্ক: মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৪–এর আসরে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

শুক্রবার (২৩ মে) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসে এবারের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

তারকা জরিপে সেরা অভিনেতা শাকিব খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।

এছাড়া তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন মেহজাবীন। তার হাতেও পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।

এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চিত্রপরিচালক মতিন রহমান।

Imported from WordPress: image-31-860x1024.png

এ বছর মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয় জগতের কিংবদন্তী আবুল হায়াত। দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য বরেণ্য এই অভিনেতাকে দেয়া হলো এই সম্মাননা।

তার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন আরেক কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। এ সময় মঞ্চে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

উল্লেখ্য, বিনোদনক্ষেত্রে বর্ষসেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে। এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করেন আফজাল হোসেন। পরের অংশের ছিলেন তারকা অভিনেতা আফরান নিশো ও তাসনিয়া ফারিণ; এবারই প্রথমবারের মতো মেরিল–প্রথম আলো উপস্থাপনা করেছেন তারা।

এই সম্পর্কিত আরো

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত