সোমবার, ১১ মে ২০২৬
সোমবার, ১১ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সূচকের পতনে লেনদেন শেষ নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২ ৪২ বছরেও পাকা ভবন হয়নি মাদ্রাসা: - ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজায় দপ্তরি জনগণের আস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: - পুলিশ সংস্কার, সড়ক শৃঙ্খলা ও নতুন সরকারের প্রত্যাশা পিরোজপুরে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় উন্মুক্ত বিনিয়োগ বিতরণ পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ: - রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন ১৪ মে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে: শিক্ষামন্ত্রী পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষা-সংস্কৃতি

ঢাবির সহকারী প্রক্টরের পদ থেকে মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি লেখেন, শিক্ষকতা পেশার ৭ বছরে (২০২৪) কখনো এক মুহূর্তের জন্য  প্রশাসনিক কোনো দায়িত্ব পালোনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব কখনো নেবো। তবে ২৮ আগস্ট, ২০২৪-এ যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। 

আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!  

তিনি আরও লেখেন, একে তো নতুন বাংলাদেশ অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার ওপর আমার ডিপার্ট্মেন্টের বড় ভাই-স্যার, আমি মানা করবো!???

গত দুটি বছর সাইফুদ্দীন স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয় আর সর্বপরী কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়–বলেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।  

ঢাবি এই শিক্ষক বলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি। আমার টেনিউরে আমি কী করতে পেরেছি, কতটা সফল ছিলাম এসব হিসাব করবো না। আমি জানিও না ট বি ট্রু। আমি কেবল জানি একজন অসাধারণ মানুষের নেতৃত্ব, চমৎকার একটি টিমের সঙ্গে একটা অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে। 

জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় আর সিচুয়েশন আদৌ এই দেশে আর আসবে কিনা আমি জানি না উল্লেখ করে তিনি বলেন, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, প্রবাব্লি, করবেও নাহ।

স্ট্যাটাসের শেষে মোনামী বলেন, ‘আমার দলের অন্যদের সঙ্গে এবং আমাদের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্যারের নেতৃত্বে দায়িত্ব পালন করা সত্যিই ছিল অত্যন্ত সম্মানের। নতুন প্রক্টর এবং তার দলকে আন্তরিক অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করার জন্য তাদের প্রতি রইল শুভকামনা।’

সর্বশেষ পাওয়া সংবাদ