সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ২৮  কোটি ২০  লক্ষ ৯৬ হাজার ১৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১৪  কোটি ৯৭  লক্ষ ৫৭  হাজার ৩১৫  টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৫.৬৮ পয়েন্ট কমে ৫২০৫.২৬  ডিএস-৩০ মূল্য সূচক ৫.২৩ পয়েন্ট কমে ১৯৮৫.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৬৫ পয়েন্ট কমে ১০৫৫.৫৭ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানীর শেয়ার।  
  
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: মুন্নু সিরামিকস, ডমিনেজ স্টিল, বিডি থাই ফুড, তৌফিকা ফুড, এপেক্স ফুটওয়্যার, সেলভো কেমিক্যাল, আমান ফীড,  আরডি ফুড, এশিয়াটিক  ল্যাব ও  মুন্নু ফেব্রিকস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এপেক্স  ট্যানারী,  আরডি ফুড, সোনালিপেপার,  বিডি অটোকারস, আমান ফীড,সোনারবাংলা  ইন্সু:,  পপুলার ১ম মি. ফা., বিডি ল্যাম্পস, এবি ব্যাংক ১ম মি. ফা. ও দেশ গার্মেন্টস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সিএপিএ বিডিবিএল মি. ফা., ফার্স্ট ফাইন্যান্স,  প্রাইম ১ম আইসিবিএ মি. ফা., গোল্ডেন জুবিলি মি. ফা., প্রাইম ফাইন্যান্স  ১ম মি. ফা., ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, কন্টিনেন্টাল ইন্সু:, আইসিবি এএমসিএল  ২য় মি. ফা., দেশ জেনারেল  ইন্সু:  ও  ক্রিস্টাল ইন্সু:। 

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৪৫৬১৩০৭৪০৫৬.০০।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ