মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী - ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা
advertisement
কর্পোরেট

পিরোজপুরে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় উন্মুক্ত বিনিয়োগ বিতরণ

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায়  প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র  ব্যবসায়ীদের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সম্প্রতি পিরোজপুরে উন্মুক্ত বিনিয়োগ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট- এর অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোঃ ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক সরদার মোঃ জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের বরিশাল জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন পিরোজপুর শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রতিনিধিগণ।

সর্বশেষ পাওয়া সংবাদ