মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী - ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা
advertisement
সারাদেশ

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার গিলাপোল বাজারের নিকটে কেবি ইঁট ভাটার সামনে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার।

তিনি বলেন, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সামনা সামনি ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল মারা যায়।

দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান। 

সর্বশেষ পাওয়া সংবাদ