মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Apex Tannery Ltd. ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস অর্থনীতিতে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, শুরু ২১ জানুয়ারি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের তাগিদ - প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ জ্বালানি খাতে ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
advertisement
সম্পাদকীয়

টাইগারদের অভিনন্দন

 

নিরানন্দ জাতীর জীবনের যেটুকু আনন্দের স্বস্তিদায়ক বায়ু প্রবাহিত হয়, তা অনেকটাই খেলাধুলার কল্যাণে। বিশেষ করে ক্রিকেট। এদেশে ক্রিকেট অভিযাত্রা শুরু হওয়ার পর থেকে এর ক্রমান্নয়নে বিশ্ব ক্রীড়াঙ্গনে দেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। সম্প্রতি বাংলাদেশ শততম ওয়ান ডে জয়ের মাইল ফলক স্পর্শ করেছে। আফগানিস্তানের সাথে তিনটি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে লড়াই করে হেরে যান। কিন্তু তৃতীয় ম্যাচেই টাইগাররা স্বরূপে আবির্ভূত হন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নৈপুন্যে সিরিজ জয় করেন। তামিম ইকবাল করেন ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ইংল্যান্ডের সাথে সিরিজ খেলার আগে আফগানিস্তানের সাথে খেলা সিরিজ ওয়ার্ম আপের কাজ করে। বাংলাদেশের ক্রিকেট দলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। অনেকটা আবেগপ্রবণ। তারই বহি:প্রকাশ দেখলাম আফগানিস্তানের সাথে তৃতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালে এক তরুণ গ্যালারী থেকে মাঠে ঢুকে গিয়ে সরাসরি অধিনায়ক মাশরাফিকে আলিঙ্গন করলো। ঘটনাটি আবেগতাড়িত দৃশ্য হলেও মাঠের নিরাপত্তার বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। আর এই ঘটনা নিরাপত্তার বিষয়টিই প্রশ্নবিদ্ধ করেছে। আমাদের ভুলে গেলে চলবে না যে, নিরাপত্তার অজুহাতে ইংল্যান্ড ক্রিকেট দল এদেশে সফরে আসতে চায়নি। মনে রাখতে হবে ক্রিকেট অন্যরকম খেলা। এখানে গ্যালারিতেও ইচ্ছেমত আচরণ করা যায় না। আমাদের প্রত্যাশা থাকবে, ক্রিকেটে যেভাবে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান সুউচ্চে নিয়ে গেছে ক্রিকেটাররা, দর্শক হিসেবেও আমরা পৃথিবীর বুকে আদর্শ হিসেবে পরিচিত হবো। সেজন্যে প্রয়োজন শুধু সচেতনতা। 

আফগানিস্তানের মত ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দক্ষতার পরিচয় দিয়ে কাঙ্খিত বিজয় ছিনিয়ে নিবে এ প্রত্যাশাই দেশের সকল ক্রিকেট পাগল জনগণের। 

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ