সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার
অর্থ-বাণিজ্য

ইউএস ট্রেড শো শুরু কাল থেকে

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশে আমেরিকার পণ্য ও সেবা নিয়ে তিন দিনব্যাপী ২৯তম বার্ষিক ইউএস ট্রেড শো আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর অভিজাত হোটেল ইন্টার কন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

গতকাল হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ ও মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে।

আয়োজকরা জানান, এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের শতাধিক পণ্য নিয়ে দেশ ও বিদেশের ৭৯টি স্টলের মাধ্যমে ৪৪ জন প্রদর্শক এই মেলায় প্রতিনিধিত্ব করছেন।

Imported from WordPress: 108776_na.webp

এ সময় আমেরিকান পণ্য ও সেবার প্রদর্শনী ছাড়াও পাঁচটি সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ ছাড়া উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

অনুষ্ঠানটি দর্শকদের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এন্ট্রি ফি জনপ্রতি ৩০ টাকা। ইউনিফর্ম পরা বা পরিচয়পত্রসহ ছাত্রদের বিনা মূল্যে অনুমতি দেওয়া হবে।

এদিকে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জানানো হয়, বাংলাদেশ নতুন জাতীয় লজিস্টিক নীতিমালা করা হয়েছে।

এটি বাস্তবায়ন করা গেলে দেশের বিনিয়োগ বৃদ্ধিসহ ব্যবসায় আমূল পরিবর্তন আসবে।

এই সম্পর্কিত আরো

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত

ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার