সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু: - দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
অর্থ-বাণিজ্য

ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার

চলতি এপ্রিলে ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করবে সরকার। যা বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে আসবে।
 
দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরকার নানামুখি উদ্যোগ নিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আমদানির পাশাপাশি ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। 
 
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এপ্রিলের শুরুতে ভারত থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা করে সরকার। নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং করে পাইপলাইনের মাধ্যমে ৪ধাপে এই ডিজেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে গত ৭ এপ্রিল মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির জন্য পাম্পিং শুরু হয় এবং ১১ এপ্রিল তা পার্বতীপুর ডিপোতে পৌঁছে। দ্বিতীয় দফায় ১৬ এপ্রিল সন্ধ্যায় ৫ হাজার মেট্রিক টন ডিজেলের পাম্পিং শুরু হয়ে বিকেল পৌনে ৬টার দিকে তা ডিপোতে পৌঁছেছে।
 
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম বলেন, এপ্রিল মাসে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। ইতোমধ্যে ২ দফায় ১৩ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসেছে। 
 
তিনি জানান, বাকি ১২ হাজার মেট্রিক টন ডিজেল দুই দফায় আসবে। খুব শীঘ্রই ৭ হাজার টনের একটি চালানের পাম্পিং শুরু হবে। এই ৭ হাজার আসলে পরর্বীতে অবশিষ্ট ৫ হাজারের পাম্পিং শুরু হবে।
 
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত পদ্মা অয়েল কোম্পানির ডিপোটি দেশের একটি গুরুত্বপূর্ণ রেলহেড অয়েল ডিপো। এটি বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আওতাধীন পদ্মা অয়েল পিএলসি পরিচালনা করছে । যা উত্তরাঞ্চলের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ করে থাকে।
 
২০২৩ সালের মার্চ থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল আমদানি শুরু হয়েছে, যা ১৫ বছর পর্যন্ত চলবে।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত

ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার

লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু: দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী