শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
অর্থ-বাণিজ্য

১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

অর্থ-বাণিজ্য ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশের সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সব ব্যাংকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে এদিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দরে (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা ও বুথগুলো সার্বক্ষণিক খোলা রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট ডিওএস সার্কুলার নং- ২৪ এর নির্দেশনা অনুসরণ করে খোলা থাকবে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ছুটি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটিকালে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং এ সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন। এ ছাড়া হাসপাতাল চিকিৎসা কার্যক্রম ও জরুরি সেরা চালু থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ