শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
অর্থ-বাণিজ্য

একনেকে ২৪ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্প অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক : অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেক) অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ২৪ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, একনেক সভায় ২৪ হাজার ৪১২ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন হবে ৭ হাজার ৭৪৬ কোটি ৬৬ লাখ টাকা। আর বিদেশি ঋণ ও অনুদান ১৬ হাজার ১২ কোটি ৩৩ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৬৫৩ কোটি ৯৫ লাখ টাকা।

একনেকে প্রকল্পগুলো সময় বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে। তাই সময় লাগছে। বেসরকারি খাতের বিনিয়োগ কম হয়, প্রকল্প ধীরগতিতে এগুলে অর্থ প্রবাহ বাড়বে না। অর্থ প্রবাহ বাড়াতে আগের প্রকল্পের কাজ এগোতে হবে, নতুন কিছু প্রকল্প হাতে নিতে হবে।

উপদেষ্টা আরও বলেন, সারাদেশে সরকারি গাড়ির হিসাব করা হবে। সরকারি গাড়ির উপযোগিতা ও জীবনকাল কম হয় কেন, তা খতিয়ে দেখা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ