শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
অর্থ-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে তেলের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯ শতাংশ বেড়েছে। তার মধ্যে শুধু বৃহস্পতিবারই (৩ অক্টোবর) এই বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। চলতি বছর এই প্রথম মাত্র এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দামে এই পরিমাণ উল্লম্ফণ ঘটল। বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে উত্তেজনা বৃদ্ধির ফলেই এমনটা ঘটেছে।

শনিবার (৫ অক্টোবর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের ২ ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- উভয়েরই দাম বেড়েছে। শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯.১ অংশ। এছাড়া ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮.০৫ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৩৮ ডলারে।

জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে অপরিশোধিত তেলের একটি উল্লেখযোগ্য অংশ আসে ইরান থেকে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ও ইরানের খনিগুলোতে ইসরায়েলের হামলার হুমকি তেলের বাজারে এই আকস্মিক উল্লম্ফণের জন্য দায়ী।

যুক্তরাজ্যের বাজার বিশ্লেষক সংস্থা স্টোনএক্সের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি সত্যিই ইরানের খনি ও তেল অবকাঠামোগুলোতে হামলা করে, তাহলে আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিকভাবে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৩ থেকে ৫ ডলার বাড়বে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল যদি ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করে, তাহলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের চালান আসা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিছুদিন এই ঘাটতি পূরণ করতে পারলেও, ওপেকের সদস্যরাষ্ট্রগুলোর পক্ষে দীর্ঘমেয়াদে এই সংকট পূরণ করা সম্ভব হবে না ।

ইরান ওপেক প্লাসের সদস্যরাষ্ট্র। প্রতিদিন আন্তর্জাতিক বাজারে ৩২ লাখ ব্যারেল পাঠায় দেশটি যা শতকরা হিসেবে বাজারের মোট তেলের ৩ শতাংশ। শতকরা হিসেবে হার একেবারেই কম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ইরানি তেলের যোগান গুরুত্বপূর্ণ। কারণ গত প্রায় দেড় বছর ধরে বাজারে মন্দাভাব চলছে। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ