শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

বেনাপোল দিয়ে ভারতে গেল ৮ টন ইলিশের প্রথম চালান

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যার প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে দুই ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। এ বছর দেশের ৪৯ টি প্রতিষ্ঠান ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে।

আগামী ১৩ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানা গেছে। প্রতি কেজি ১০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মুল্য রফতানি হচ্ছে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথৈ লো চৌধুরী জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার সাজ্জাদ এন্টার প্রাইজ নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের বনগাঁ এলাকার আর জে ইন্টারন্যাশনাল নামক আমদানিকারক প্রতিষ্ঠানকে চুক্তি শর্ত মোতাবেক ১০ মার্কিন ডলার মুল্যে ইলিশ সরবরাহ করছে। বাংলাদেশী টাকায় যার মুল্য ১১৫০ টাকা। বাংলাদেশ লজিষ্টিক নামক সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রপ্তানি কার্যক্রম করছে।

জানা যায়, কোলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের কাছে আসন্ন দুর্গা পুজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। বিশেষ বিবেচনায়। সরকার ভারতে ৩ হাজার টন রফতানির অনুমতি দেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ