মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১ হাজার ৩২৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১১০.৩০ টাকা ধরে)। ক্লাইমেট রেসিলিয়েন্ট লিভলিহুড ইম্প্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস সেক্টর নামে প্রজেক্টে এ অর্থ দেবে সংস্থাটি।

বুধবার (৪ অক্টোবর) এডিবির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মিজ শরিফা খান ও এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং চুক্তিতে সই করেন।

ইআরডি জানায়, প্রকল্পটির মাধ্যমে পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ওই এলাকার অংশগ্রহণ বাড়ানো হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ঐ এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া জনগণের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নতুন কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা হবে।

প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এডিবির এই ঋণের সুদের হার হবে ২ শতাংশ। এছাড়া, অন্য কোনো চার্জ নেই। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ