বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু ভূমিকম্প প্রস্তুতি - ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা - সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত 2nd Quarter Un-Audited Financial Statements of IFIC Bank PLC নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস বছরের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৭.৬ শতাংশ তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ
advertisement
অর্থ-বাণিজ্য

মাতারবাড়িতে ভিড়ছে কয়লাবাহী জাহাজ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মাতারবাড়ি সমুদ্র বন্দরে ৬৪ হাজার ৭৭০ মেট্রিকটন কয়লা নিয়ে ভিড়েছে এমবিজিসিএল প্রদীপ নামের ইন্দোনেশিয়ার একটি জাহাজ।

বুধবার (১৪ জুন) সকালে পানামার পতাকাবাহী এই জাহাজ গভীর সাগর থেকে কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে জাহাজটি জেটিতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আতাউল হাকিম সিদ্দিক বলেন, আজ সকাল ১১টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে প্রচুর পরিমাণে ইন্দোনেশিয়ার বাষ্পীয় কয়লা নিয়ে আসে এই জাহাজ।

এটি এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লার চতুর্থ জাহাজ। জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে গড়ে ওঠা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য এর আগে একই কোম্পানি ইন্দোনেশিয়া থেকে তিনটি জাহাজের প্রতিটিতে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করেছিল।

গত ১৯ মে এই বন্দরে ভিড়েছিল দ্বিতীয় বড় জাহাজ হংকংয়ের পতাকাবাহী জাহাজ এমভি ওয়াই এম ইন্ডেভোয়ার।

এর আগে ২৪ এপ্রিল পানামার পতাকাবাহী এমভি ‘ওউসু মারু’ ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে আসে। সেটি ছিলো বাংলাদেশের যেকোনো বন্দরে নোঙর করা সবচেয়ে বড় জাহাজ।

আরও পড়ুন:

চাহিদার চেয়ে ২১ লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত

১৩ বছরে বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগ এসেছে ৩০ বিলিয়ন ডলার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ