বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস বছরের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৭.৬ শতাংশ তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
advertisement
অর্থ-বাণিজ্য

ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম কমেছে ২ ডলার

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক বাজারে সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলার কমেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠক সামনে রেখে দাম কমার এ ঘটনা ঘটে। সংস্থাটির সুদহার বৃদ্ধির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। সুদহার বাড়লে দাম আরো কমতে পারে। অন্যদিকে চীনে চাহিদা প্রবৃদ্ধিতে শ্লথগতি এবং রাশিয়ার ক্রমবর্ধমান সরবরাহ বাজারকে আরো নিম্নমুখী চাপে ফেলছে।

আইসিই ফিউচারসে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার ৯১ সেন্ট বা ২.৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭২ ডলার ৮৮ সেন্ট।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ২ সেন্ট বা ২.৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৮ ডলার ১৫ সেন্ট।

উভয় বাজার আদর্শের দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমল। কারণ হিসেবে বিশ্লেষকরা জানান, চীনে দ্রুতগতিতে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। অর্থনীতিতে শ্লথগতির কারণে জ্বালানি তেলের চাহিদায়ও শ্লথগতি তৈরি হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ