বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস বছরের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৭.৬ শতাংশ তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
advertisement
অর্থ-বাণিজ্য

জুনের ৯ দিনে ৫৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

নিজস্ব প্রতিবেদক : চলতি জুন মাসের প্রথম ৯ দিনে প্রায় ৫৭ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ১ ডলার ১০৮ টাকা ধরে) যে অঙ্ক দাঁড়ায় ৬ হাজার ২১৬ কোটি টাকা।

রোববার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে একথা জানা গেছে।

এতে জানানো হয়, চলমান জুনের শুরু থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স আসছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়নের কাছাকাছি যাবে।

সবশেষ মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সে হিসাবে এখন পর্যন্ত চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে গতি ঊর্ধ্বমুখী।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, সামনে পবিত্র ঈদুল আজহা। একে কেন্দ্র করে মাসের বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে। ফলে প্রবাহে গতি বাড়বে।

তারা আরও বলেন, সামনে কুরবানি ও কেনাকাটার জন্য পরিবারের কাছে অর্থ পাঠাবেন প্রবাসীরা। ফলে মাস শেষে তা প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।

জুনের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২১ লাখ ডলার এসেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ