বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস বছরের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৭.৬ শতাংশ তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় ১১ মাসে ৫০ কোটি টাকার জিরা আমদানি

অর্থ-বাণিজ্য ডেস্ক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে জিরা আমদানি। ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে প্রায় ৫০ কোটি টাকার জিরা আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় এক হাজার টন কম। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতে সরবরাহ কমে যাওয়ায় জিরা আমদানি কমেছে।

অন্যদিকে আমদানি কমে যাওয়ায় সম্প্রতি দেশের বাজারে জিরার দাম বেড়েছে ব্যাপক হারে। দুই থেকে আড়াই মাসের ব্যবধানে কেজিপ্রতি অন্তত ৩৫০-৪০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মসলাপণ্যটি।

এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৩ হাজার ৬৩৯ টন। যার আমদানি মূল্য ছিল ৫৯ কোটি ৫ লাখ টাকা। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ১১ মাসে জিরা আমদানি হয়েছে ২ হাজার ৫৫৯ টন। যার আমদানি মূল্য ৪৯ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাব অনুযায়ী এ বন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ১ হাজার ৮০ টন।

ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান জানান, মসলাপণ্যের মধ্যে জিরা আমদানিতে সরকারের রাজস্ব আয় হয় উল্লেখযোগ্যহারে। কিন্তু সম্প্রতি পণ্যটির আমদানি কমে যাওয়ায় রাজস্ব আহরণের পরিমাণও কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ