বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

৪ অর্থবছরে দেশে ৪৬ লাখ ৯১ হাজার ১৯৫ মিলিয়ন বিনিয়োগ

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থ-বছর পর্যন্ত অর্থাৎ গত ৪ অর্থবছরে দেশে মোট প্রস্তাবিত বিনিয়োগ ৪৬ লাখ ৯১ হাজার ১৯৫ মিলিয়ন টাকা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরী। লিখিত জবাবে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য তুলে ধরেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, বিনিয়োগবান্ধব সরকারি নীতি গ্রহণ ও বাস্তবায়ন, প্রণোদনা প্রদান, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

বিডার তথ্য মতে, ২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২০১২ অর্থবছরে দেশি বিনিয়োগ ৩৪ লাখ ৪৩ হাজার ৯৮৯ মিলিয়ন টাকা। বিদেশি বিনিয়োগ ১২ লাখ ৪৭ হাজার ২০৬ মিলিয়ন টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২০২২ অর্থবছরে দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৩ লাখ ৩০ হাজার ৪৯৫ মিলিয়ন টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ