বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

সোনার দাম বাড়লো, আজ থেকে কার্যকর

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে সোনার দাম বাড়ালো। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

ফলে বৃহস্পতিবার (৮ জুন) থেকে সব থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (৭ জুন) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গ্লোড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়, যা এতদিন ছিল ৯৬ হাজার ৬৯৫ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা। ফলে এ মানের প্রতি ভরি স্বর্ণ ৯৩ হাজার ৯৬৪ টাকা দরে বিক্রি হবে। এতদিন ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ছিল ৯২ হাজার ৩২১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪০০ টাকা বেড়ে ৮০ হাজার ৫৪০ টাকা হয়েছে। এতদিন এ মানের স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ৭৯ হাজার ১৪০ টাকায়।

সনাতনী স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা। এতদিন সনাতনী স্বর্ণের ভরি ৬৫ হাজার ৯৬০ টাকায় কেনা গেলেও এখন এ মানের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ৬৭ হাজার ১২৬ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতনী রুপা ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এর আগে গত ২৮ মে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৯৬০ টাকা। এ দাম ২৯ মে থেকে কার্যকর হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ