বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডিকেকে অনুদান দেবে ডেনমার্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেনমার্ক দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৩-২০২৮ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডেনিশ ক্রোন (ডিকেকে) প্রায় ৪৭৪ কোটি টাকা প্রদান করবে।

বুধবার (৭ জুন) এ বিষয়ে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে একটি অনুদানভিত্তিক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সাধারণ অগ্রাধিকারের ভিত্তিতে এই চুক্তির কৌশলগত উদ্দেশ্য-নারীর ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালীকরণ, যুব মহিলাদের ক্ষমতায়ন এবং জেন্ডার সমতার উন্নয়নের মাধ্যমে বাস্তবায়িত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রাপ পিটারসন নিজ নিজ পক্ষে এই কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডি ও ঢাকাস্থ ডেনিশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডেনমার্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার দীর্ঘ ৫০ বছরের ইতিহাস রয়েছে। এ সময় ডেনমার্ক কৃষি, পানি, স্যানিটেশন, পরিবহন খাত, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও সুশাসন কর্মসূচিতে বাংলাদেশকে সহায়তা করে আসছে। ডেনমার্কও বাণিজ্য পরিষদের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমে জড়িত। সূত্র-বাসস।

আরও পড়ুন:

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় থাকবে না গ্যাস

ঈদের আগে শ্রমিকদের বোনাস ও জুনের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ

বিদেশে ঘুরতে গেলে এনবিআরকে জানাতে হবে সম্পদের হিসাব

সর্বশেষ পাওয়া সংবাদ