বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
ইউনাইটেড কমার্শিয়ালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসক বরখাস্ত জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি - হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ ফ্রান্সের কোচ হওয়াই ছিল একমাত্র স্বপ্ন, দায়িত্ব নিয়ে যা বললেন জিদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
অর্থ-বাণিজ্য

ঝিনাইদহে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ শুরু

অর্থ-বাণিজ্য ডেস্ক : জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়, ঝিনাইদহের যৌথ আয়োজনে পুরাতন ডিসি কোর্ট চত্বরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩

আজ বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই। 

জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঝিনাইদহ জেলা শাখা,  রাজীবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব), মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) পুলিশ সুপারের কার্যালয়, ঝিনাইদহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাদিয়া জেরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঝিনাইদহ সদর, অর্ণব কুমার পোদ্দার, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী ঝিনাইদহ, মোঃ আব্দুল বারিক, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয়, ঝিনাইদহ, নাজিম উদ্দিন জুলিয়াস, সাধারণ সম্পাদক, বিসিক শিল্প মালিক সমিতিসহ  বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ,  স্থানীয় শিল্প উদ্যোক্তাবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ।

মেলায় আগত ক্রেতা সাধারণ ও দর্শনার্থীগণ মেলার ৪০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন।

বিসিক উদ্যোক্তা মেলা প্রতিদিন বিকাল ৩ ঘটিকা হতে  রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ