বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ার কারণে পণ্যটি আমদানির অনুমতি (আইপি) চেয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আক্তার স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, “খুচরা বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, টিসিবির তথ্যানুযায়ী প্রতি কেজি পেঁয়াজের মূল্য এক মাস আগে ৩০ টাকা ছিল, যা গত সপ্তাহে ৫০ টাকা করে বিক্রি হয়েছে এবং বর্তমানে ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি করে বাজার পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।”

এতে আরও বলা হয়, এ অবস্থায় পেঁয়াজের বাজার স্থিতিশীল করার স্বার্থে জরুরি ভিত্তিতে সীমিত পরিসরে পেঁয়াজের আমদানির অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এর আগে রোববার (২১ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দাম না কমলে, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, গত ১৫ থেকে ২০ দিন ধরে পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে। হঠাৎ করে দাম বেড়ে যায়, আবার কিছুটা কমে। দেশের পেঁয়াজের বাজার দর দু-একদিনের ব্যবধানে ওঠানামা করে।

এ পরিপ্রেক্ষিতে তিনি গত ৪ থেকে ৫ দিন ধরে বাজার বুঝার চেষ্টা করছেন বলে জানান। কৃষিমন্ত্রী বলেন, ‘বাজারে কী হচ্ছে, তা দেখছি। পেঁয়াজ ৮০ টাকা কেজি তো কোনোক্রমেই গ্রহণযোগ্য না। সেই তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দাম অনেক কম। সেখান থেকে পেঁয়াজ আমদানি করে বাজারকে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি, যুক্তিসঙ্গত একটা দামের মধ্যে নিয়ে আসতে পারি।’

আরও পড়ুন:

নকল-ভেজালকারী ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার আহ্বান শিল্পমন্ত্রীর

পেঁয়াজ আমদানি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: কৃষিমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ