বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

২০০০ রুপির নোট তুলে নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাজার থেকে দুই হাজার রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৩ মে) থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি নিতে বলা হয়েছে। শুক্রবার (১৯ মে) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ ঘোষণা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ১৯টি আঞ্চলিক শাখায় এ নোট জমা দিয়ে কম মূল্যমানের নোট দিয়ে সমপরিমাণ অর্থ নেওয়া যাবে। ২৩ মে থেকে এ প্রক্রিয়া শুরু হবে।

২০১৬ সালে ৮ নভেম্বর দিনগত রাতে ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। বিষয়টি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এ নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। সাত বছরের মাথায় এবার দুই হাজার রুপির নোট তুলে নিচ্ছে একই সরকার।

আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। সেসময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার রুপির নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির যথেষ্ট যোগান রয়েছে। তাই ২০১৮-১৯ সালে দুই হাজার রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।

বাজারে যত সংখ্যক দুই হাজার রুপির নোট রয়েছে, ২০১৭ সালের মার্চ মাসের আগে এর প্রায় ৮৯ শতাংশ ছাড়া হয়েছিল। বাজারে যে পরিমাণ দুই হাজার রুপির নোট লেনদেন হচ্ছিল, তার পরিমাণ ক্রমান্বয়ে কমেছে।

২০১৮ সালের ৩১ মার্চ যেখানে এর পরিমাণ ছিল ৬ দশমিক ৭৩ লাখ কোটি রুপি। ২০২৩ সালের ৩১ মার্চে তা কমে দাঁড়ায় ৩ দশমিক ৬২ লাখ কোটি টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ