বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

নরসিংদীতে রাবানের সুস্বাদু আনারসের খ্যাতি দেশজুড়ে

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার প্রাচীন গ্রাম রাবান। সেখানকার আনারসের খ্যাতি দেশজুড়ে। রাবানের আনারসের স্বাদ ও গুনগত মানের কারণে আলাদা খ্যাতি রয়েছে। এ মৌসুমে ভাল ফলন পেতে কৃষকদের সব ধরণের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

নরসিংদীর পলাশ উপজেলার রাবানের আনারস মানেই রসে ভরপুর, আর স্বাদে যেনো অমৃত। শত শত বছর ধরে এই গ্রামে মৌসুমি ফলটির চাষ হচ্ছে। এসব আনারসকে ঘোড়াশাল জাতের বলা হলেও সবাই বলেন, অনবদ্য স্বাদের কারণ রাবান গ্রামের মাটির গুণ।

এবছর সময়মতো বৃষ্টি হওয়ায় আনারসের ফলন ভালো। তাই লাভের আশা করছেন কৃষক ও পাইকারী বিক্রেতারা। বিভিন্ন এলাকার ক্রেতারা ভীড় জমাচ্ছেন রাবান এলাকায়।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. ছাইদুর রহমান বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে রাবানের আনারস চাষ বাড়তে নানা সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এ বছর জেলার ৩০৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে এই আনারস।

সর্বশেষ পাওয়া সংবাদ