বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি

অর্থ-বাণিজ্য ডেস্ক : কোম্পানি শ্রেণির করদাতার ২০২২-২০২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আদেশে বলা হয়েছে, কোম্পানি শ্রেণির করদাতার ২০২২-২০২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আয়কর অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হলো।

এনবিআর সূত্রে জানা যায়, কোম্পানি শ্রেণির করদাতারা তাদের আয় বছর শেষের পরে ৭ মাস সময় পান আয়কর রিটার্ন দাখিলের জন্য। দেশের অধিকাংশ কোম্পানির আয় বছর অর্থবছরের (জুলাই থেকে জুন) সঙ্গে মিলিয়ে। আর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) সঙ্গে মিলিয়ে আয় বছর ঠিক করে।

দু’একটি বহুজাতিক কোম্পানি রয়েছে যাদের আয় বছর এপ্রিল থেকে মার্চ মাস। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করে। যে কারণে এনবিআর দেশীয় অন্য কোম্পানির আয় বছর অর্থাৎ জুলাই থেকে জুন সময়কে কোম্পানির আয় বছর বিবেচনা করে রিটার্ন দাখিলের সময় নির্ধারণ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ