বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনতে যাচ্ছে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনতে যাচ্ছে সরকার। ভার্জিনিয়ার অ্যাকসেনচুয়েট টেকনোলজি কোম্পানির কাছ থেকে এ চিনি কেনা হবে। এতে খরচ পড়বে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

বুধবার (১৭ মে) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, টিসিবির জন্য ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (যুক্তরাষ্ট্রের কোম্পানি) থেকে স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেডের মাধ্যমে এ চিনি কেনা হবে।

যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কেনো ব্যত্যয় হলো কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না। আমি কেবল আজ সভায় যা পাস হয়েছে, তা তুলে ধরেছি।’

এ সময় তিনি বলেন, ’কর্ণফুলী সার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যামেগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই সার কেনা হবে। এ ছাড়া সৌদি আরব থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।’

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তিতে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে সরকার। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের জন্য (বিএডিসি) কেনা হবে এ সার। এই প্রতিষ্ঠানের জন্য মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকেও ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ