বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
অর্থ-বাণিজ্য

মুদ্রানীতিতে আসছে বাজারভিত্তিক সুদহার

অর্থ-বাণিজ্য ডেস্ক : মুদ্রানীতিতে বাজারভিত্তিক সুদহার চালুর বিষয়ে ঘোষণা আসবে। একই সঙ্গে মুদ্রার একক বিনিময় হার চালুর দিকেও যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর রোববার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের কাজেমি সেন্টারে এ তথ্য জানিয়েছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

আইএমএফের স্টাফ পর্যায়ের এক প্রতিনিধিদল গত ২৫ এপ্রিল বাংলাদেশে আসেন। প্রতিনিধিদলের সফর আজ (৭ মে) শেষ হয়েছে।

মুখপাত্র বলেন, বর্তমানে ডলারের একাধিক বিনিময় হার আছে। এগুলোর মধ্যে ব্যবধান ২ শতাংশের মধ্যে এলেই বলা যাবে যে, মুদ্রার একক বিনিময় হার। এটি প্রায় অর্জিত হয়েছে। তবে আরও বেশি সীমার মধ্যে আনার চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর করছেন। তিনি যেসব দেশে গেছেন সেসব দেশে ইতিবাচক সাড়া পেয়েছেন। এ সফর আমাদের দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তার সফরের পর রিজার্ভ আরও বাড়বে। আমাদের মূল চ্যালেঞ্জ এখন রিজার্ভ ধরে রাখা। আমাদের পেমেন্ট আছে, আকুর দায় পরিশোধ হয়েছে। এসব কারণে রিজার্ভ কমছে। এর মাঝে আরও অর্থ সমন্বয় (রপ্তানি আয়, রিজার্ভ) হবে। রিজার্ভ কমছে এটা ঠিক, আবার বাড়বে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের অনুমোদন করা ঋণের দ্বিতীয় কিস্তির বিষয়ে এখনও আলোচনা হয়নি। আগামী অক্টোবরে আরও একবার সফর করবে সংস্থাটি। তখন এবিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সংস্থাটি যেসব শর্ত দিয়েছে তার বেশিরভাগ পূরণ হয়েছে। তারা এতে সন্তোষ প্রকাশ করেছে। তারপরেও আমাদের জন্য ব্যাপক চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব পলিসি নিয়ে এগোচ্ছে। আবার আগামী অক্টোবর পর্যন্ত সময় আছে। আমরা এসময়ের মধ্যে সব করতে পারবো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির পর চরম আকারের ডলার সংকটে পড়ে দেশ। যদিও ডলার সাশ্রয়ের নানা উদ্যোগ নেওয়া হয়। তবুও রিজার্ভের ওপর চাপ কমছে না। বরং আমদানি বিল পরিশোধে প্রতিনিয়তই রিজার্ভ থেকে বাজারে ডলার সরবরাহ করা হচ্ছে। এখন দেশের রিজার্ভ ৩০.৯ বিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে চলতি মাসে ১ বিলিয়নের বেশি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধ করা হয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক রোববার বন্ধ থাকায় হিসাব সমন্বয়ক দেশের রিজার্ভ থেকে এ হিসাব সমন্বয় হয়নি। তবে হিসাব সমন্বয় হলে অর্থাৎ আকু বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ দাঁড়াচ্ছে ২৯ বিলিয়ন ডলারের ঘরে।

সর্বশেষ পাওয়া সংবাদ