বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

এনবিআর দেশের বাজেটের বড় অংশের যোগানদাতা: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের বাজেটের বড় অংশের যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনবিআর’র ভূমিকা অনস্বীকার্য।

রোববার (৫ ফেব্রুয়ারি) ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

ঢাকায় ২ দিনব্যাপী এনবিআরের উদ্যোগে ‘রাজস্ব সম্মেলন- ২০২৩’ আয়োজনকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। অবকাঠামোগত বিভিন্ন মেগাপ্রকল্পসহ দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন উৎস থেকে অর্থের যোগান অনেক বেশি জরুরি। এ লক্ষ্যে এনবিআরকে কর আদায়ের ক্ষেত্র বাড়াতে এবং দায়িত্ব পালনে আরও দক্ষ হতে হবে। এনবিআর আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য নির্মিত নতুন ভবন কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে।

তিনি বলেন, রাজস্ব আহরণের চলমান গতিধারাকে আরও বেগবান করতে আমি সম্মানিত করদাতা, ব্যবসায়ী এবং ভোক্তাসাধারণসহ দেশের সর্বস্তরের জনগণকে আইনানুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ ও এনবিআরের সাফল্য কামনা করি। আশা করি রাজস্ব সম্মেলনে কর কর্মকর্তা, করদাতা, ব্যবসায়ীরা, প্রয়োজনীয় তথ্য ও করসংক্রান্ত বিধি-বিধান সম্পর্কিত তথ্যাদি বিনিময়ের মাধ্যমে করবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ