শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ২

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ককে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উত্তরসূর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামের মৃত রমজান আলীর ছেলে অটোরিক্সা চালক আলী আকবর ও শ্রীমঙ্গলের জমজম ফার্মেসির মালিক ব্যবসায়ী মাওলানা সালাহ উদ্দিন। এ সময় সাতগাঁও এলাকার মৃত শফিক মিয়ার ছেলে মোতালিব মিয়া গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে শ্রীমঙ্গলের সদর ইউপির উত্তরসূর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ এবং সিএনজিচালিত অটোরিকসার সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে ও অবস্থার অবনতি ঘটলে অটোরিকশা চালক আলী আকবরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। ব্যবসায়ী সালাহউদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় আহত আরেক যাত্রী মোতালিব মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব আহমেদ বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে থানার হেফাজতে আছে। ঘাতক অজ্ঞাত গাড়িটি শনাক্ত করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।’ আইনি প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ