মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

হাকালুকি হাওরে পাখি শিকার নিধনে সচেতনতা শীর্ষক আলোচনা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে ‘পাখি বিষয়ে আলোচনা’ শীর্ষক পাখি শিকার রোধে সচেতনতামূলক আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়েছে।

অদ্য শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৩ টায় শুরু হয় উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিলে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও আইইউসিএন এর যৌথভাবে এ অনুষ্টানের আয়োজন করে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার এর সভাপতিত্বে ও আইইউসিএন এর প্রোগ্রাম সহকারি মাহী ওয়াসীম এর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ, আইইউসিএন এর প্রোগ্রাম সহকারী সামির সাহা, সমাজসেবক হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি কামরুল হাসান নোমান, সদস্য খোরশেদ আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “একসময় হাকালুকি হাওরে শুধু পাখি আর পাখি দেখা যেতো। দিনে দিনে পাখির সংখ্যা কমে গেছে। পাখিগুলো অনেক দূরের পথ পাড়ি দিয়ে আমাদের দেশে বেড়াতে আসে। এদের যদি মেরে ফেলা হয় তাহলে একসময় আমাদের দেশে পাখি আসা বন্ধ হয়ে যাবে।
হাকালুকির সৌন্দর্য ধরে রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। বেশি বেশি পাখির সমাগম হলে হাকালুকিতে পর্যটকরা বেশী আসবে এতে এলাকার মানুষের আর্তসামাজিক উন্নয়ন হবে। পাখি শিকার রোধে স্থানীয়ভাবে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সকলের ঐক্য প্রচেষ্টাই পারে গুটি কয়েক পাখি শিকারিদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা সম্ভব।

সর্বশেষ পাওয়া সংবাদ