শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
সারাদেশ

বেনাপোলে ৭ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ আহসান সরদার (২২) ও জাহাঙ্গীর আলম (২৪) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আহসান সরদার বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদুল সরদারের ছেলে ও জাহাঙ্গীর আলম একই থানার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

যশোর ডিবির ওসি রুপম কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিতাই চন্দ্র দাসসহ ডিবি পুলিশের একটি দল বেনাপোলের রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। জব্দকৃত গাঁজ ও গ্রেফতারকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ