মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কোমরে লুকানো ছিল ৫টি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে পাঁচটি স্বর্ণের বারসহ আবুল কালাম (৬৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্বর্ণের চালানটি আটক হলেও রাত ১১টা ৪৫ মিনিটে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদ কর্মীদের জানানো হয়।

আটক আবুল কালাম শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের মৃত আলহাজ্ব জামাল হোসেনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ -অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজা এর সরাসরি তত্ত্বাবধানে নায়েক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাগআচঁড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম নামে এক সাইকেল আরোহীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ৫৮৩ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মূল্য ৫৮ লাখ ৩০ হাজার টাকা।

আটককৃত আসামী ও স্বর্ণ শার্শা থানায় মামলার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।#

সর্বশেষ পাওয়া সংবাদ