বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা প্রধানমন্ত্রী ও মন্ত্রীকে অভিনন্দন - একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার : বাণিজ্যমন্ত্রী উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ
advertisement
সারাদেশ

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেট যান। ফেরার পথে গত রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী, ১২ বছর বয়সী এক শিশু এবং প্রাইভেটকারের চালকসসহ ৩ জন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

তাদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ