মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে ২ হাজারেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি/স্টেন্টিং সম্পন্ন ২২ অক্টোবর সাধারণ ছুটি - দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অস্কারের ৯৯তম আসরে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু
advertisement
কর্পোরেট

মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি. আবারও ডিপোজিট সংগ্রহে এক নতুন মাইলফলক অর্জন করেছে। চলমান “ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬” এর আওতায় ব্যাংকটি ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ৬০ কর্মদিবসে ৩,০০৩ কোটি টাকা ও পরবর্তীতে ১৫ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৫২ কর্মদিবসে আরও ২,৩৮৭ কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করে। ফলে মাত্র ১১২ কর্মদিবসে মোট ৫,৩৯০ কোটি টাকা ডিপোজিট সংগ্রহের অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, “অতীতের দুর্ভাগ্যজনক ব্যাংক পরিস্থিতি কাটিয়ে এই বিপুল পরিমাণ ডিপোজিট অর্জন আমাদের সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও সম্মানিত গ্রাহকদের অব্যাহত সমর্থনের কারণেই সম্ভব হয়েছে। গ্রাহকদের আস্থাই আমাদের শক্তি।“

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন: “এই বিপুল ডিপোজিট সংগ্রহ আমাদের সুপরিকল্পিত উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন এবং টিমওয়ার্কের সুফল। আমরা গ্রাহকসেবার মান প্রতিদিন আরও উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের আস্থা, আধুনিক ব্যাংকিং সেবা এবং নিবেদিত টিমওয়ার্কের সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ