বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা প্রধানমন্ত্রী ও মন্ত্রীকে অভিনন্দন - একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার : বাণিজ্যমন্ত্রী উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে ২ হাজারেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি/স্টেন্টিং সম্পন্ন
advertisement
সারাদেশ

শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুইটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক রিপন  শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সম্মুখে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন আনুমানিক ৩ হাজার ৪০০ গ্রাম। এ সময় দুইটি মোটর সাইকেল দুইটি, দুইটি মোবাইল ফোন এবং ০১টি স্মার্ট ঘড়িসহ স্বর্ণ পাচারকারী রিপনকে আটক করা হয়।

আটককৃত স্বর্ণের মূল্য মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা বলে বিজিবি জানান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান , আটককৃত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোর এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামীকে শার্শা থানায় হস্থান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ