সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মহেশপুর সীমান্তে পাচারকারীসহ পাঁচ লক্ষাধীক টাকার রুপার গহনা জব্দ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁদ রতনপুর গ্রাম থেকে ৫ লাখ ৩৬ হাজার টাকা মুল্যের প্রায় সাড়ে ৪ কেজি রুপার গহনা উদ্ধার করেছে। এ সময় মহেশপুর ৫৮ কিজিরি হাতে আটক হয় পাচারকারী চাঁদ রতনপুর গ্রামের কুন্ডুল মালিতার ছেলে কামাল মালিতা। শনিবার দুপুরে বিজিবির সদস্যরা গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালায়।

মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামন্তা বিওপির নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল ছদ্মবেশ ধারণ করে চাঁদ রতনপুর গ্রামের একটি কবরস্থানে ওৎ পেতে বসে থাকে। সোর্সের দেয়া বর্ননামতে একটি লোক প্লাস্টিকের ব্যাগ নিয়ে ওই পথ দিয়ে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় লোকটি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া রদিতয়ে আটক করতে সক্ষম হয়। আটকের পর লোকটি জানায় তার নাম কামাল মালিতা। সে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এই রুপার গহনা যশোর শহরে শান্ত নামে আরেক ব্যক্তির কাছে পৌছে দিতে নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামি কামাল মালিতাকে শনিবার সন্ধ্যায় মহেশপুর থানায় সোপর্দ করে জব্দকৃত মালামাল ঝিনইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ