সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

দর্শনা সীমান্ত থেকে ৯টি বিদেশী এয়ারগান উদ্ধার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৯টি বিদেশী এয়ারগান উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা। শনিবার রাত ১১টার দিকে ফুলবাড়ি সীমান্তে এ অভিযান চালানো হয়। গভীর রাতে অস্ত্রের চালান দেশে আসবে এমন খবরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে- এমন গোপন সংবাদ পেয়ে টহল কমান্ডার নায়েক ফারুক হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে সীমান্ত পিলার ৮৫/৮৬-টি এর কাছে শূন্য লাইন এলাকায় অবস্থায় নেয়। রাত ১১টার দিকে এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবি’র সশস্ত্র টহলদল চোরাকারবারীকে ধাওয়া করে। তখন ওই চোরাকারবারী বস্তাটি ফেলে দৌঁড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তটি উদ্ধার করে। সে বস্তার ভেতরের ৩টি কার্টুনের থেকে উদ্ধার করা হয় ৯টি অত্যাধুনিক বিদেশী এয়ারগান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক পিএসসি জানান, এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এয়ারগানগুলো থানায় জমা দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ