মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ
সারাদেশ

বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বেনাপোল স্থলবন্দরে অব্যবস্থাপনা এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। 
 
আজ বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আয়োজিত এক মানববন্ধনে বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির (বিএলপিএ) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা।
 
বিক্ষোভ সমাবেশে বেনাপোল ট্রান্সপোর্ট ব্যবসায়ী সমিতির নেতারা অভিযোগ করেন যে, বন্দর কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে তেলের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও টেন্ডারের অজুহাতে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদ জানান তারা।
 
​বক্তব্যকালে বেনাপোল ট্রাক মালিক সমিতি’র সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি বলেন, “বন্দর কর্তৃপক্ষ আমাদের কাজ থেকে বিরত থাকতে বাধ্য করছে। আমরা চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ দাবি করছি। তিনি বারবার টেন্ডারের দোহাই দিচ্ছেন, কিন্তু তেলের দাম বাড়লে টেন্ডারের মূল্যও তো বাড়ার কথা। আমরা আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা টাকা দিয়ে কাজ করি, বিনা পয়সায় নয়। এই অব্যবস্থাপনা দীর্ঘদিনের।”
 
বিক্ষোভের ফলে বেনাপোল বন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহন সাময়িকভাবে বিঘ্নিত হয়। ব্যবসায়ীরা হুশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত সমস্যার সমাধান এবং তাদের ন্যায্য দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 
​সমাবেশে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ