মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বেলকুচিতে নকল চিপস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ স্বর্ণ ও রুপার দাম কমলো, জেনে নিন কোনটির ভরি কত? জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে : প্রধানমন্ত্রী টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
 
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
 
জানা গেছে, বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার বিষয়েও তিনি আশা প্রকাশ করেন।
 
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

বেলকুচিতে নকল চিপস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার

ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

স্বর্ণ ও রুপার দাম কমলো, জেনে নিন কোনটির ভরি কত?

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী