বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
সারাদেশ

শেরপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় ৬ বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় চাঁন মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার চাঁন মিয়া নকলা উপজেলার পাইস্কা গ্রামের আবেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নকলার একটি গ্রামে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। এসময় ৬০ বছর বয়সী বৃদ্ধ চাঁন মিয়া বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চাঁন মিয়া পালিয়ে যান। এ ঘটনায় রাতে নকলা থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ রাতেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে ধর্ষক চাঁন মিয়াকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত চাঁন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

চার দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ‘ধর্ষণের শিকার’ সেই শিশুটির

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে