সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
সারাদেশ

নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

নোয়াখালীর  সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করেছে।
 
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিনউদ্দিন।
 
এর আগে, গতকাল শুক্রবার ১৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো.শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
 
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে খবর পায়—চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিনউদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত