রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান
সারাদেশ

নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ৩ নেতা আহত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল হামলায় বিএনপির ৩ নেতা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন-সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্যা, বিএনপি কর্মী নিউটন গাজী এবং সৈয়দ ওয়াজেদ আলী তিতু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বসা ছিলেন নেতা-কর্মীরা। পরে হঠাৎ একদল দুর্বৃত্ত তাদের ওপর ককটেল নিক্ষেপ করে। স্থানীয়দের মতে সেখানে ৪টি ককটেল বিস্ফোরণ হয়। বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে ওয়াজেদ আলী তিতুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আর এ ঘটনার সঙ্গে জড়িতদেরও গ্রেফতারে অভিযান চলছে।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত

এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান