বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়েছেন অন্তত দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। নিহতদের নাম ঠিকানা এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফরিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথনিকভাবে জানা গেছে, নিহতরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে উঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মায়ান সরদার নামের আরো একজন নিহত হয়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত সকলের পরিচয় মেলেনি। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।