সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু: - দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সারাদেশ

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সদর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিন্টু মিয়াকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় কুমিল্লা সদর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকার রুহুল আমিনের ছেলে মো. আরমান (২৭) ও একই এলাকার হরমুজ আলীর ছেলে মো. সৌরভ (২৬)।

নিহত মিন্টু মিয়া ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকার আবদুল করিমের ছেলে। তিনি আর্মড পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ সদর এলাকার মিন্টু মিয়ার সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। গত বছরের ১১ অক্টোবর বেলা ১১টার দিকে মিন্টু মিয়া ও তার ভাই ইব্রাহিম মিয়া তাদের জমি থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বাদেকল্পা এলাকায় প্রতিপক্ষের লোকজন পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে কোপানো শুরু করে। এসময় মিন্টু মিয়া ও ইব্রাহিম মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করলে ঘটনাটি আমাদের (র‌্যাব) নজরে আসে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দু’জনের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত

ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার

লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু: দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী