শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেয়ায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার IFRS 9 বাস্তবায়নে নিজস্ব প্রযুক্তিতে ECL সফটওয়্যার তৈরি করল আইএফআইসি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার কর্ণফুলীতে হত্যা মামলায় পক্ষপাতের অভিযোগ, তদন্ত কর্মকর্তা বদল চান বাদী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বেলাবোতে পেঁস্তা আলু চাষে স্বাবলম্বী শাহিন মিয়া, ১ হাজার টাকার বীজে ৩ লাখ টাকা বিক্রির আশা কেএফসির ৫০তম আউটলেট এখন বসুন্ধরায়
advertisement
কর্পোরেট

কেএফসির ৫০তম আউটলেট এখন বসুন্ধরায়

বাংলাদেশে বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেডের ২০০৬ সাল থেকে শুরু হওয়া পথচলায় নতুন অর্জন হিসেবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে উদ্বোধন হলো কেএফসির ৫০তম আউটলেট।

আধুনিক নকশা ও সুন্দর সাজসজ্জায় তৈরি নতুন এই রেস্তোরাঁটিতে অতিথিদের জন্য রয়েছে খোলামেলা ও আরামদায়ক পরিবেশ। কেএফসির নতুন আন্তর্জাতিক ডিজাইন অনুসরণ করে তৈরি এই রেস্তোরাঁটি বাংলাদেশের অন্যতম বড় আউটলেট। এখানে একসঙ্গে ১৩০ জন অতিথি বসে খাবার খেতে পারবেন। পাশাপাশি, এটি একটি সম্পূর্ণ ডিজিটাল রেস্তোরাঁ, যেখানে রয়েছে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক। ফলে অতিথিরা আরও সহজে ও দ্রুত নিজেদের খাবার অর্ডার করতে পারবেন।

কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে নানা আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

৫০তম রেস্টুরেন্ট উদ্বোধন প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন “বাংলাদেশে কেএফসির এই অগ্রযাত্রা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ