রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেয়ায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার IFRS 9 বাস্তবায়নে নিজস্ব প্রযুক্তিতে ECL সফটওয়্যার তৈরি করল আইএফআইসি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার কর্ণফুলীতে হত্যা মামলায় পক্ষপাতের অভিযোগ, তদন্ত কর্মকর্তা বদল চান বাদী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বেলাবোতে পেঁস্তা আলু চাষে স্বাবলম্বী শাহিন মিয়া, ১ হাজার টাকার বীজে ৩ লাখ টাকা বিক্রির আশা
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে হাম ও ডেঙ্গুতে নারী-শিশুসহ ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার নারী-শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু'জন শিশু হাম আক্রান্ত সন্দেহে এবং দুই নারী ডেঙ্গুতে মারা গেছেন।

শনিবার (২৮ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,হাম আক্রান্ত সন্দেহে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বয়স সাত মাস। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। গত ২৭ নভেম্বর হাসপাতালে ভর্তির পর একই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। অপর শিশুটির বয়স ১০ মাস। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।  বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৬৪ জন। গত ১৭ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে মোট ৬ হাজার ৮১২ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৫৫৪ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের।

অন্যদিকে,হাসপাতালে ডেঙ্গুতে মারা যাওয়া দুইজন হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪০ বছর বয়সী ফাতেমা এবং নান্দাইল উপজেলার ৮৫ বছর বয়সী মালেকা।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ফাতেমা ২০ নভেম্বর রাত ৮টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর সকাল ৬টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে জটিল ডেঙ্গুর সঙ্গে ফুসফুসে খাদ্য বা তরল প্রবেশজনিত প্রদাহ, শারীরিক শক, হৃদ্‌যন্ত্রের তীব্র রক্তপ্রবাহজনিত জটিলতা এবং হৃদ্‌যন্ত্রের বাম নিলয়ের তীব্র কার্যক্ষমতা হ্রাসের কথা উল্লেখ করা হয়েছে।

মালেকা ২৫ নভেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৭ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে তীব্র কিডনি বিকলতা ও জটিল ডেঙ্গু সিনড্রোমের কথা উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৬৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৪৪ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মো. আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ