রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেয়ায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার IFRS 9 বাস্তবায়নে নিজস্ব প্রযুক্তিতে ECL সফটওয়্যার তৈরি করল আইএফআইসি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার কর্ণফুলীতে হত্যা মামলায় পক্ষপাতের অভিযোগ, তদন্ত কর্মকর্তা বদল চান বাদী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বেলাবোতে পেঁস্তা আলু চাষে স্বাবলম্বী শাহিন মিয়া, ১ হাজার টাকার বীজে ৩ লাখ টাকা বিক্রির আশা
advertisement
সারাদেশ

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার, একটি প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে মো. সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. হেদায়রু রহমান (৩৮)।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রুপার মূল্য ৭ হাজার টাকা, একটি প্রাইভেট কারের মূল্য ৩২ লাখ টাকা, চারটি মোবাইল ফোনের মূল্য ৪৮ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ