রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ - রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা - হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃত্যু ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ দাবি করে ভাইরাল, সেই আইনজীবী রাতে কর্ণফুলীতে আটক জানুয়ারি থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপাতাল সাফ চ্যাম্পিয়নশিপ - শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম Price Sensitive Information of Techno Drugs Ltd.
advertisement
সারাদেশ

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর ও আশপাশের শিল্পাঞ্চলে অস্থিরতা কাটছেই না। কয়েক দিনের বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের পর নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কাজে ফেরার অপেক্ষায় থাকা হাজারো শ্রমিক চরম অনিশ্চয়তায় পড়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও কোনাবাড়ী শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, সকাল থেকেই কাজে যোগ দিতে কারখানার সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা। তবে ফটকে ছুটি ও বন্ধের নোটিশ দেখে অনেকেই হতাশ হয়ে ফিরে যান। আবার অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কারখানা খোলার বিষয়ে কোনো নিশ্চয়তা পাননি।

সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ মোট সাতটি কারখানার ফটকে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।

কাজে ফিরতে চাওয়া এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ জানান, সরকার বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এখন তারা কাজে ফিরতে চান। কিন্তু প্রতিদিন সকালে কারখানায় এসে নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তারা বলেন, “আজ এসেও দেখি ছুটি ঘোষণা করা হয়েছে, আবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশও দেওয়া হয়েছে। কাজ না করলে আমাদের সংসার চলবে কীভাবে? আমরা দ্রুত কারখানা চালু চাই।”

গত কয়েক দিনের টানা অসন্তোষ ও ভাঙচুরের ঘটনায় শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা ও ভাঙচুর এড়াতে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালে ছুটি ঘোষণা করেছে। তবে রবিবার থেকে ঠিক কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট নোটিশ এখনো আমাদের কাছে পৌঁছায়নি।”

তিনি আরও জানান, রবিবার সকাল থেকে কোথাও নতুন করে শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

একদিকে শ্রমিকরা কাজে ফিরতে মরিয়া, অন্যদিকে নিরাপত্তা ও উৎপাদন পরিবেশের কথা ভেবে কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। সব মিলিয়ে গাজীপুরের পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফেরার অপেক্ষা দীর্ঘ হওয়ায় জীবিকা নিয়ে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন হাজারো শ্রমিক।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ